শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

দুমকিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

Reporter Name / ৮৩ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে, শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি  ও মাদ্রসা শিক্ষা বিভাগের সচিব এর সাথে উপজেলা  কারিগরি ও মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের  মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৮ নভেম্বর সকাল ৯টায় উপজেলা অডিটেরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক এর  সভাপতিত্বে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি  ও মাদ্রসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ পটুয়াখালী জেলা। দুমকি টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ জামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ দীন ইসলাম খান। দক্ষিন বঙ্গ কারিগরি ইন্সটিটিউট এর অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন। প্রেসক্লাব দুমকির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।  এছাড়াও সকল মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বলেন, দেশের দক্ষ মানবসম্পদ তৈরি করতে মাদ্রাসা শিক্ষায় আধুনিক প্রযুক্তি, শিক্ষক প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার সমন্বয় জরুরি। তাই মাঠপর্যায়ে বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষার উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা  স্থানীয় মাদ্রাসা শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক