শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

দুমকিতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৯৪ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকিতে লেবুখালী  ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৬,৭,৮,ও ৯ নং ওয়ার্ড শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৪ টায় আঠারগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে লেবুখালী ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক হাওলাদারের সভাপতিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

লেবুখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আবু সালেহ খোকন এর সঞ্চালনায়  অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য জনাব মোস্তাক আহমেদ পিনু ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান খলিল, উপজেলা  বিএনপি’র সহ সভাপতি আবদুর জব্বার সিকদার, সাধারণ সম্পাদক  সাইফুল আলম মৃর্ধা, পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান শামীম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি মোঃ ইনসান শিকদার পটুয়াখালী সরকারী কলেজ এর যুগ্ন আহবায়ক বেল্লাল হোসেন, দুমকি উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব মাসুদুল আলম মৃর্ধা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ, দুমকি সরকারী জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক আরাফাত হোসেন আরিফ, উপজেলা ছাত্রদলের সদস্য নুরুজ্জামান, জহির হাওলাদার প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন লেবুখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে লেবুখালী ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক