শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

দুমকিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি’র দোয়া ও মিলাদ 

Reporter Name / ৮৮ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় পটুয়াখালীর দুমকিতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯ নভেম্বর সন্ধ্যা ৮টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), দুমকি উপজেলা শাখা (একাংশ) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না)।
দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার সাবেক ছাত্রদল নেতা তৌফিক আলী খান কবির, দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান খাব ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ প্রমুখ।
এ সময় পটুয়াখালী জেলা বিএনপি ও দুমকি উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতা, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক