শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

দুমকিতে সপ্তাহে ৩ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

Reporter Name / ১১১ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

বিশেষ প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার পাঁচটি ইউনিয়নসহ বদরপুর উপকেন্দ্রের আওতাধীন এলাকায় আগামী ১০ জানুয়ারি থেকে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বরিশাল বিভাগীয় বিদ্যুৎ বিতরণ লাইন আপগ্রেডেশন প্রকল্পের আওতায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রকল্পের কাজ চলাকালীন প্রতি সপ্তাহের নির্দিষ্ট তিন দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে প্রতি শনিবার, সোমবার এবং বুধবার। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।

পটুয়াখালী-২ (বদরপুর উপকেন্দ্র) এর আওতাধীন দুমকি উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (পবিপ্রবি) পার্শ্ববর্তী সংলগ্ন এলাকায় এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বরিশাল বিভাগীয় আপগ্রেডেশন প্রকল্পের আওতায় দুমকি ৩৩ কেভি লাইনের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে এই শাটডাউন প্রয়োজন। প্রকল্পের মেয়াদকালীন সময়ের মধ্যে অবশিষ্ট কাজ শেষ না হওয়া পর্যন্ত এই সূচী অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের ধৈর্য ধারণ করার এবং উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও সাধারণ গ্রাহকদের এই সময়সূচী অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক