মোঃ কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি : জুলাই পুনর্জাগরনে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান উপলক্ষ্যে দুমকিতে সেবা মেলা ও নারী শিশু সহিংসতা প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬জুলাই) সকাল ৯টায় দুমকি উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটেরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুঃ অলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান সাহিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা সাহিদা বেগম।
সমাবেশে বক্তব্য রাখেন দুমকি উপজেলা জামায়েত এর আমির মাওলানা জালাল আহমেদ খান, দুমকি থানার এস আই মোঃ সাহেদ প্রেসক্লাব দুমকির সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন বাংলাদেশ গন অধিকার পরিষদ দুমকি উপজেলা শাখার সভাপতি মুন্না জহির প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।