শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

দুমকি গ্রীন স্কয়ার হাসপাতালে অপারেশন থিয়েটারে নিয়ে বিভিন্ন অযুহাতে টাকা দাবির অভিযোগ ভুক্তভোগীদের

Reporter Name / ১৮৭ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে গ্রীন স্কয়ার হাসপাতালে রোগীদের অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন চলাকালীন সময়ে অভিভাবকদের ডেকে বিভিন্ন অযুহাত দেখিয়ে বাড়তি টাকা আদায়ের অভিযোগ ভুক্তভোগীদের। নিয়মিত ডাক্তার না থাকা, টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেয়া, সেবার মান না থাকা সহ বিভিন্ন অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

আজ সোমবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টায় দুমকি থানা ব্রীজ সংলগ্ন হাসপাতালটিতে গিয়ে কোন ডাক্তার পাওয়া যায় নি, এ সময় শারমিন আক্তার কলি ও বিথী নামের রোগীর অভিভাবকরা এ সব বিষয় অভিযোগ করেন।

শারমিন আক্তার কলি’র স্বামী মোঃ সোহেল প্রতিবেদককে বলেন গত শুক্রবার তার স্ত্রীকে সিজার করানোর জন্য পনের হাজার টাকা প্যাকেজ চুক্তিতে এ হাসপাতালে ভর্তি করেন। সকল পরীক্ষা নিরীক্ষা শেষে ডা. রিফাহ্ তামান্না প্রমি রোগীকে সিজার করতে অপারেশন থিয়েটারে নেয়। কিছুক্ষন পর তাকে ডেকে অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে ডাক্তার বলেন আপনার স্ত্রীর আগের সিজারের সময়ে গজ, সূতা রয়ে গেছে। এগুলো পরিস্কার করতে আপনাকে আরও পাঁচ হাজার টাকা অতিরিক্ত দিতে হবে।

উপস্থিত আরিফ হোসেন বলেন, তার স্ত্রী বিথী আক্তার কেও কয়েকদিন আগে এখানে সিজার করিয়েছেন, তার সাথেও একই আচরণ করা হয়েছে। রোগীকে অপারেশন থিয়েটারে রেখে তাকে ডেকে নিয়ে ডাক্তার বলেন, আপনার স্ত্রীর এ্যাপেনডিস আছে যা এই মূহুর্তে অপারেশন না করলে সমস্যা হবে, আপনি পাঁচ হাজার টাকা অতিরিক্ত দিবেন আমি অপারেশন করে দিচ্ছি।

এ বিষয় ডাক্তার রিফাহ্ তামান্না প্রমি’র মোবাইলে একাধিকবার কল করলে তিনি রিসিভ করে নাই।

হাসপাতালের চেয়ারম্যান সাবেক পুলিশ কর্মকর্তা মোতালেব হোসেন বলেন বিষয়টি আমি একটু আগেই শুনেছি, আমি রোগীর অভিভাবকদের সাথে কথা বলে দুঃখ প্রকাশ করেছি। আমাদের কর্তৃপক্ষ বিষয়টি মানবিকতার সাথে দেখে নাই। রোগীর অভিভাবকে চুক্তি মোতাবেক ১৫হাজার টাকাই পরিশোধ করতে বলেছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল ইসলাম সাহিন বলেন এ বিষয় ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে আমরা ব্যাবস্থা নিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক