পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তায়েবা (৮) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। আজ সোমবার দুপুরে উপজেলার লেবুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কারিকরপাড়া এলাকায় এ মর্মান্তিক পানিতে ডুবির ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুর ২ টার দিকে কারিকরপাড়ার বাসিন্দা জামাল কারিকরের ৮বছর বয়সী শিশুকন্যা তায়েবা বাড়ি সংলগ্ন পায়রা নদীর ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুজি করে না পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি খবর দেয়। বিকেল ৩টায় ডুবুরি দল টানা আড়াই ঘন্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে মাছ ধরা জাল টেনে শিশুটির মরদেহ উদ্ধার করতে সমর্থ হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আপত্তি থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কারো কোন আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হবে।