আমতলী (বরগুনা) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনিত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লার ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আমতলী পৌর শহরের প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লা ব্যবসা প্রতিষ্ঠানে অবিরাম গনসংযোগ চালিয়ে যাচ্ছেন আমতলী পৌর বিএনপির সাবেক আহবায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির পৌরশাখার আহবায়ক মো. কবির উদ্দিন ফকির ও সাবেক সদস্য সচিব মো. জালাল আহমেদ খানসহ পৌর বিএনপির নেতাকর্মীরা।
প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিদিন পৌরসভার ৯ টি ওয়ার্ডে রাত দিন অবিরাম গনসংযোগ চালিয়ে যাচ্ছেন তারা।
এ বিষয়ে পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. কবির উদ্দিন ফকির বলেন, আচরণবিধি অনুসরণ করে প্রতিটি ওয়ার্ডে আমরা পৌর বিএনপি ধানের শীষে ভোট চেয়ে প্রচারনা চালাচ্ছি।পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. জালাল আহমেদ খান বলেন ধানের শীষকে বিজয়ী করার জন্য পৌর বিএনপির সকল নেতাকর্মীদের নিয়ে আমারা প্রতিদিন নির্বাচনী আচারন বিধি মেনে প্রচারনা চালিয়ে যাচ্ছি।
সরেজমিনে দেখাছে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ও গ্রাম গঞ্জে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন পৌর বিএনপি। অপর দিকে উপজেলা ছাত্রদল আহবায়ক শোয়েব হেলাল ও সদস্য সচিব মো. ইমরান খান ও প্রতিদিন ছাত্রদলের নেতাকর্মীদের পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে অবিলাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ধানের শীষে ভোট চেয়ে।