শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

পঞ্চগড়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এড হাসান সভাপতি ও অ্যাড আজাদ সাধারণ সম্পাদক

Reporter Name / ৩৯ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির ত্রিবাষিক নির্বাচন গত ৯ এপ্রিল বৃহস্পতিবার সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিতব্য নির্বাচনে সকাল আটটা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটাররা ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন প্রার্থীর এজেন্ট দের উপস্থিতিতে ভোট গণনা শেষে জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব এ হাসান মোহাম্মদ আজিজুর রহমান প্রধান ১৬৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মনজুর রহমান ভোট পেয়েছেন ৬১। সাধারণ সম্পাদক পদে ১১১ ভোট পেয়ে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মুস্তাফিজুর রহমান ভোট পেয়েছে ৪৬ টি। সহ সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সুলাইমান হক ভোট পেয়েছেন ৭৯ ।

লিগাল এইভ সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আহসান হাবীব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট রবিউল ইসলাম ভোট পেয়েছেন মাত্র নয়টি। ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ভোট পেয়েছেন ৯৪ টি। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট খলিলুর রহমান জানান সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করে নির্বাচন পরিচালনা করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি । জানা যায় সুষ্ঠুভাবে জেলা আইনজীবী সমিতির নির্বাচন সমাপ্ত হয়েছে । এবারের জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রায় প্রতিটি পদে বিএনপি পন্থী আইনজীবীরা বিজয় লাভ করায় বিভিন্ন রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পঞ্চগড় জেলার শাখা, সদর উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, ওলামা দল সহ বিজয়ী নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য যে নবনির্বাচিত সভাপতি হ্যা আলহাজ্ব এ হাসান মোহাম্মদ আজিজুর রহমান প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল পঞ্চগড় জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন যাবত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি একজন দক্ষয় ও অভিজ্ঞ সিনিয়র আইনজীবী হিসেবে সুনামের সাথে আইন পেশা চালিয়ে যাচ্ছেন বলে তার সুনাম রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক