শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

পটুয়াখালীতে এবিপার্টির উদ্যোগে ফ্রি হেলথ কার্ড বিতরণ

Reporter Name / ২৯৩ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধি : আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে অটো রিকশা চালক, দিন মজুর ও স্বল্প আয়ের মানুষের মাঝে ফ্রি হেলথ কার্ড বিতরণ করা হয়।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় পটুয়াখালী শহরের ঝাউতলা এলাকায় এ কার্ড বিতরণ করা হয়।

আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) ফ্রি হেলথ কার্ড বিতরণ করে বলেন, নিন্ম আয়ের মানুষগুলোর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের কে এ কার্ড দেয়া হয়েছে তারা কাজী পাড়াস্থ পটুয়াখালী ক্লিনিকে চিকিৎসকের ভিজিট পরিশোধ করতে হবে না। ৫ আগষ্টের পর থেকে এ কার্ডধারী ব্যাক্তি যে কোন সময় চিকিৎসা সেবা নিতে পারবে। কমলাপুর ইউনিয়নের রেজাউল করিম শিকদার পেশায় একজন অটো রিকশা চালক তিনি ফ্রি হেলথ কার্ড পেয়ে খুব খুশি, তিনি বলেন কোন অসুখ হলে ভিজিট দিয়ে ডাক্তার দেখানো অনেক সময় হয়ে উঠে না। এ কার্ডটি পেয়ে নিশ্চিত হলাম নিজের মধ্যে একটা সাহস হলো যে কোন সময় ভিজিট ছাড়াই চিকিৎসা নিতে পারবো।

এ কার্ড বিতরণের সময় উপস্থিত ছিলেন এবিপার্টির পটুয়াখালী জেলা শাখার আহবায়ক প্রফেসর ড. এ এস এম ইকবাল হোসাইন, সহকারী সদস্য সচিব মাসুদুর রহমান, সদস্য মেহেদী হাসান (কাওছার), প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক