পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী -১ আসনে ১১ দলীয় জোট প্রার্থী “ঈগল প্রতীক” এর পক্ষে মহিষকাটয়, আমড়াগাছিয়ায় গণসংযোগ শেষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল চারটায় ২৮ জানুয়ারি উপজেলার পশ্চিম কাকড়াবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে গনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অবঃ) ডা. ওহাব মিনার। ১১ দলীয় নির্বাচনী ঐক্য (জামায়াতে ইসলাম সমর্থিত) মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশ সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা মোহাম্মদ সিরাজুল হক।
উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি মাওলানা মোঃ শাহজাহান মৃধার সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমির এ্যাড. নাজমুল আহসান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আলমগীর হোসেন, আমার বাংলাদেশ পার্টি -এবিপার্টি পটুয়াখালী জেলা সদস্য সচিব ও ১১দলীয় সমার্থিত প্রার্থীর নির্বাচনী এজেন্ট ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, বাংলাদেশ মহানগরী জামায়াতি ইসলামী দক্ষিণ বেসরকারি বিশ্ববিদ্যাল বিভাগের দ্বায়িত্বশীল প্রফেসর ড. মোঃ আবু হানিফ খান, জাতীয় নাগরিক পার্টি -এনসিপি পটুয়াখালী জেলা যুগ্ম-সমন্বয়ক মোঃ বশির উদ্দিন, যুগ্ম সমন্বয়ক ডা. সাইমুন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন এবিপার্টির জেলা সিনিয়র সহকারী সদস্য সচিব মাসুদুর রহমান, সদস্য মোঃ আবু হানিফ জয় সহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর ৬ টি ইউনিয়নের আমির ও সেক্রেটারিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা তার সাথে ছিলেন।
গণসমাবেশ বক্তরা বলেন, ক্ষমতায় গেলে দেশ পরিচালনার জন্য তিনটি শর্ত তুলে ধরেন। প্রথম শর্ত হিসেবে তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান—নিজে দুর্নীতিতে জড়ানো যাবে না এবং কোনো দুর্নীতিবাজকেও প্রশ্রয় দেয়া হবে না।
দ্বিতীয় শর্তে বলেন-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-গরিব নির্বিশেষে সবার জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং সেখানে রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকবে না। কোনো ধরনের অবিচার বা বিচার বাণিজ্য বরদাশত করা হবে না বলেও উল্লেখ করেন তিনি।
তৃতীয় শর্ত হিসেবে তিনি দীর্ঘদিনের দুঃশাসন, দুর্নীতি ও চাঁদাবাজির রাজনীতির অবসান ঘটানোর কথা বলেন। ৫৪ বছরের পুরনো এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব গণভোটে উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান।