শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ

Reporter Name / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মহান বিজয় দিবস পৃথক আয়োজনে পালিত হয়েছে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকালে জামায়াত ও বিএনপি পন্থী শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা আলাদা কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে জামায়াতপন্থী শিক্ষক-কর্মচারী ও শিবিরের স্বল্পসংখ্যক নেতাকর্মী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে প্রো-ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহানের নেতৃত্বে জিয়া পরিষদ, ইউট্যাবসহ বিএনপি পন্থী শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বিজয় র‌্যালি শেষে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রো-ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান অভিযোগ করেন, বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রশাসনে জামায়াত-শিবিরপন্থীদের প্রাধান্য দিচ্ছেন। ফ্যাসিস্ট দের পুর্নবাসন করতে তাদের পদোন্নতি সহ প্রশাসনের বিভিন্ন পদে বসাচ্ছেন। তাই আমরা স্বাধীনতা বিরোধীদের সাথে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে পারি না। এর প্রতিবাদে জাতীয়তাবাদী চেতনার শিক্ষক-কর্মচারীদের নিয়ে পৃথক আয়োজনে বিজয় দিবস পালন করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, মহান বিজয় দিবস একটি জাতীয় কর্মসূচি। সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। নির্ধারিত সময়ে যারা উপস্থিত ছিলেন, তাদের নিয়েই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জুলাই বিপ্লবে ছাত্রজনতার আন্দোলন দমাতে যে সকল শিক্ষক কর্মকর্তা প্রত্যক্ষ কাজ করেছে তাদের পদোন্নতি দেয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে কোন উত্তর না দিয়েই তিনি চলে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক