শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত

Reporter Name / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টায় ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে প্রশাসনিক ভবন চত্বর থেকে বর্ণাঢ্য বিজয় র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এরপর সকাল সাড়ে ১০টায় টিএসসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় “জুলাই ২৪ গণঅভ্যুত্থান ও অগ্রগতির পটভূমি” শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সংগ্রামী ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন,”জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি তারিখ নয়, এটি বাঙালির ইতিহাসে গণতন্ত্রের দাবিতে গর্জে ওঠা এক অতুলনীয় প্রতিবাদের দিন। আমি ব্যক্তিগতভাবে এই ঐতিহাসিক আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী হিসেবে সেই উত্তাল সময়ের সাহস, ভয়, বেদনা এবং সংগ্রামের স্মৃতি আজও বয়ে বেড়াই। আজ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দাঁড়িয়ে আমি নতুন করে আশাবাদী। কারণ এই প্রজন্ম ইতিহাস জানতে চায়, সত্য জানাতে চায়, এবং নিজেদের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে চায়।

তিনি আরও বলেন, ‘জুলাই ২৪’-এর চেতনা আমাদের অনুপ্রেরণা হয়ে থাকুক—সেই গণআন্দোলনের রক্তস্নাত পথ যেন আমাদের সামনে সততা, সাহস ও দেশপ্রেমের শিক্ষা দেয়। প্রজন্ম থেকে প্রজন্মে এই আত্মত্যাগের বার্তা ছড়িয়ে পড়ুক, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই হোক আগামী দিনের গর্বিত নেতৃত্বের ধারক।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ। তাঁরা তাদের বক্তব্যে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং এই দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকার ওপর আলোকপাত করেন।

প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান এর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ মুহসিন হোসেন খান, বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, প্রফেসর ড. মোঃ জামাল হোসেন, প্রফেসর ড. মোঃ মামুন উর রশিদ, প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুদ, ডেপুটি ডিরেক্টর (জনসংযোগ) মোঃ মাহফুজুর রহমান সবুজসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও মোনাজাত।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ। শিক্ষার্থীদের পরিবেশনায় দেশপ্রেম ও গণআন্দোলনের চেতনায় সমৃদ্ধ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করে।

দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক