শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

পায়রা নদীর ভাঙ্কগন বলিত আলগী এলাকার মানুষের পাশে প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)

Reporter Name / ৩২৪ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলার পায়রা নদীর ভাংগন কবলিত এলাকার মানুষের পাশে দাড়িয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)।

আজ শুক্রবার (২২ আগষ্ট) বিকেল সাড়ে ৫টায় পায়রা নদীর ভাংগন কবলিত আলগী এলাকার পায়রার পাড়ে উপস্থিত হন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) সহ এবিপার্টির পটুয়াখালী জেলার নেতৃবৃন্দ।

খবর পেয়ে এলাকার বিভিন্ন বয়সীর শ্রেনী পেশার নারী পুরুষ পায়রার পারে একত্রিত হয়ে তাদের দুখ দুর্দশার কথা তুলে ধরেন।

প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) উপস্থিত এলাকার মানুষের কথা শুনে এবং স্বচক্ষে ভাংগন এলাকা দেখে বলেন, একসময় এ পায়রা নদী দিয়েই আমরা চলাচল করতাম, সে নদী তো এখন ওপারে উঠে গেছে যেখানে আজ লেবুখালী সেনানীবাস। পায়রার ভাঙ্গন আজ আলগী গ্রামটি প্রায় নিশ্চিহ্ন হতে চলছে। ভাঙ্গনের কারণে আজ অনেক পরিবারই দেশের বিভিন্ন এলাকায় চলে যেতে হয়েছে। আমি কথা দিলাম পায়রার ভাংগন রোধ করে আলগী গ্রাম কে বাঁচাতে আপনাদের পাশে থেকে যা যা করণীয় তাই করবো। সংশ্লিষ্ট উপদেষ্টার সাথে দেখা করে এ দুর্ভোগের কথা তুলে ধরার আশ্বাস দেন।

এ সময় এবিপার্টি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, সহকারী সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান, সদস্য আবু হানিফ জয়, মেহেদী হাসান কাওছার সহ এলাকার শতাধীক নারী পুরুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক