শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা বরাবর বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ’র স্মারকলিপি প্রদান

Reporter Name / ২৪৪ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি : প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকৌশলী অধিকার আন্দোলন এর ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ও ৭দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের  হাতে তুলে দেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ, পটুয়াখালী জেলা শাখার নেতারা।

আজ সোমবার (২৫ আগষ্ট) দুপুর ১২টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) জনাব মহসিন উদ্দিন এর হাতে স্মারকলিপি তুলে দেন বাংলদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ এর আহবায়ক, ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার পিন্টু তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি অন্তবর্তিকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা  ও আইডিইবি পটুয়াখালী জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম,  আইডিইবি অন্তবর্তিকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ডিইএব পটুয়াখালী জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ রাশেদুল হাসান রেজা, আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব, ইঞ্জিনিয়ার নাজমুল আহসান মুন্না, ডিইএব পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মশিউর রহমান সৈকত, ইঞ্জিনিয়ার মাইনুল হোসেন, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার ইয়াদ মোর্শেদ চৌধুরী ত্বহা, ইঞ্জিনিয়ার মামুন খান ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও  পটুয়াখালী পলিটেকনিক এর ছাত্র, শিক্ষক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,  সড়ক ও জনপথ,  গণপূর্ত বিভাগ, এলজিইডি,  জনস্বাস্থ্য প্রকৌশলী, ত্রান ও দূর্যোগ অধিদপ্তর পল্লী বিদ্যুৎ সমিতি, পাওয়ার গ্রিড, পানি উন্নয়ন বোর্ড, টিটিসি, টিএসসি,  এসএসসি ভোকেশনাল শাখার সিক্ষকবৃন্দ সহ শতাধিক সদস্য প্রকৌশলী উপস্থিত ছিলেন

সংগ্রাম পরিষদের নেতারা বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নীতিমালা প্রণয়ন করে পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের ৭ দফা দাবি মেনে নেয়া না হলে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক