শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ফের নির্মাণ পাকাঁ স্থাপনা!

Reporter Name / ৮৫ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে আমতলী পৌরসভার ১নংওয়ার্ডে সরকারি(পাউবোর) জমিতে চলছে দখলের মহোৎসব।

সম্প্রতি সাংবাদিক জসিম সিকদারের বাসা সংলগ্ন মো.সিদ্দিক কবিরাজ সাড়ে চার শতাংশ পানি উন্নয়ন বোর্ডের জমিতে পৌরসভার প্লান ব্যাতিত পাকা স্থাপনা নির্মানের কাজ শুরু করলে,পাউবো আমতলী অফিস মো. সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক কবিরাজকে অধিগ্রহন কৃত জমিতে অবৈধ ভাবে পাকা স্থাপনা নির্মাণ কাজ বন্ধসহ নির্মিতব্য স্থাপনা অপসারনের জন্য নির্দেশ দেন ১৮ জানুয়ারী ২০২৬ ইং।

কিন্তু কতিপয় প্রভাবশালীদের সহযোগিতায় মো. সিদ্দিক কবিরাজ সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সরকারী আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাকাঁ স্থাপনা নির্মানের কাজ চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার সরে জমিনে গিয়ে দেখা যায় মো.সিদ্দিক কবিরাজ ২০/৩০ জন শ্রমিক নিয়ে নিজে দ্রুত গতিতে পাকা স্থাপনা নির্মানের কাজ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা অভিযোগ করেন সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি দখল করলেও প্রশাসনের তেমন হস্তক্ষেপ নেই।অভিযোগ পেলে নামকাওয়াস্তে নিষেধ করা হয়। দু’একদিন কাজ বন্ধ থাকে, তারপর আবার কাজ শুরু হয়। দখল হয়ে যায় সরকারি জমি।এভাবে কোন রকম বাঁধা ছাড়াই আমতলী পৌরসভার ১ নং ৩নং ওয়ার্ডসহ প্রতিনিয়ত সরকারি জমি দখল করে শতাধিক ঘড়বাড়ি স্থাপনা নির্মাণ হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আমতলীর উপ-সহকারী প্রকৌশলী আজিজুর রহমান সুজন মুঠোফোনে বলেন পাউবো অফিস সিদ্দিকের অবৈধ স্থাপনা নির্মান করছে জানার পর তাকে অবৈধ স্থাপনা নির্মান বন্ধ ও মালামাল সরিয়ে নেওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়েছে।নোটিশ অমান্য করে কাজ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী বলেন, প্লান ব্যাতিত পৌরসভার মধ্যে কোন স্থাপনা নির্মান করা যাবেনা। এছাড়া সরকারী জমিতে কোন ধরনের স্থাপনা করা যাবেনা। যে কোন উপায় সরকারী জমি উদ্ধার করা হবে।

বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হান্নান প্রধান বলেন,পানি উন্নয়ন বোর্ডের জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক