শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

ফ্যাসিস্টদের বিচারের দাবিতে পবিপ্রবি ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি

Reporter Name / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

মোঃ কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি : আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪ টায় পবিপ্রবি ক্যাম্পাসে ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচারের দাবিতে এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসরদের কর্মকান্ড তদন্ত সাপেক্ষে উপর্যুক্ত ব্যবস্থা গ্রহনের দাবিতে “মার্চ ফর জাস্টিস ” কর্মসূচী এবং ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন পবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস এ নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল করে ছাত্রলীগের বিরুদ্ধে। মিছিলটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় প্রশাসনিক ভবনের সামনে। এরপরে উপস্থিত নেতাকর্মীরা হাসিনার শাসনামলে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিচার এবং জুলাই আগস্ট অভ্যুত্থানে ফ্যাসিস্টের দোসরদের কর্মকান্ডের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিতে যায়। ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ও উপ উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন পবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় জাহিদ রাতুল, তানভীর আহমেদ খান, ফিয়াদুল হাসান, সোহেল রানা জনি, মুসাব্বির সহ পবিপ্রবি ছাত্রদলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন বলেন, “এই কাজগুলো আরো আগেই করা উচিত ছিল। ফ্যাসিবাদ যেন ফের মাথাচাড়া দিতে না পারে সে ব্যাপারে ছাত্রদলসহ সকল ছাত্রসংগঠন গুলোকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে। “


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক