শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

Reporter Name / ২১৪ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
Oplus_0

বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান নশাকে বরগুনা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার ৩ নভেম্বর রাত সোয়া ৯টার সময় বরগুনার টাউন হল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে বরগুনা থানা সূত্রে জানা গেছে।

বর্তমান অন্তবর্তীকালীন সরকার কে উৎখাত করার জন্য গত ১০ আগষ্ট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে উৎখাত করার হুমকি দেন। সেই ষড়যন্ত্র হিসেবে ১২ আগস্ট জাহাঙ্গীর কবির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে এবং তা ভিডিওর মাধ্যমে সামাজিক জোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পরে। এমন ঘটনা দেশের প্রচলিত আইন অনুসারে রাস্ট্রদ্রোহীতার সামিল হওয়ায় বরগুনা থানায় গত ৭ অক্টোবর রাস্ট্রদ্রোহীতার অপরাধে বরগুনা থানার উপ পরিদর্শক মোঃ শামীম দন্ড বিধির ১২৪ ধারায় একটি মামলা দায়ের করেন। বরগুনা থানার মামলা নং ১০। এই মামলায় মনিরুজ্জামান নশার সম্পৃক্ততা থাকায় বরগুনা পুলিশ তাকে আটক করে।

এব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন,  রাস্ট্রদ্রোহী মামলায় সম্পৃক্ততা থাকায় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান নশা নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক