শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বিরোধী জমির ধানকাটা নিয়ে সংঘর্ষ, আহত ৮

Reporter Name / ১৮০ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার আড়পাংগাসিয়া ইউনিয়নের মধ্য তারিকাটায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও ধানকাটাকে কেন্দ্র করে সংঘর্ষের উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকি তিনজন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছ।

ভুক্তভোগীদের অভিযোগ জানাযায়, মায়ের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত প্রায় তিন বিঘা জমিতে মজিবর আকন পূর্বের ন্যায় এ বছরও ধান চাষ করেছিলেন, কিন্তু জমি নিয়ে মামা রফিক ঘরামীর সাথে বিরোধ ও আদালতে মামলা চলমান থাকায় বিরোধপূর্ণ জমি ও জমির ধান নিয়ে মীমাংসার উদ্দেশ্যে উভয় পক্ষই পূর্বে একাধিকবার আদালত ও থানা পুলিশের দারস্থ হয়। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বেলা ১২ টার দিকে আদালতের স্থিতাবস্থা অমান্য করে রফিক ঘরামী দলবল ও ধান কাটা মেশিনসহ বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যায়। এ সময় মজিবর আকন ধান কাটা মেশিন জমিতে নামাতে বাধা দিলে রফিক ঘরামী, ফরহাদ ঘরামী, এনামুল, আব্দুর রহমান, সাইদুর, ফরিদা,জাকিয়া ও মিনারাসহ আরো কয়েকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে মজিবর আকন, জহিরুল, রাজিব, পলাশ ও রেজাউল গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে গুরুতর আহত জহিরুল ও রাজীবকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকি তিনজন বর্তমানে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে রফিক ঘরামীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান আরিফ বলেন, ধান কাটার বিষয় আমি জানিনা, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক