শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ ও জনসংযোগ

Reporter Name / ১৭৮ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

মোঃ আল-আমিন বিশ্বাস, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি : বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে কয়েক হাজার ছাত্র জনতা নিহত হয়। নিহতদের স্বরনে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। নিহতদের পরিবারকে সাপোর্ট দেয়ার জন্য শহীদ স্মৃতি ফাউন্ডেশন করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে সারাদেশের কয়েকহাজার নিহত হলেও শহীদদের সংখ্যায় জেলা হিসেবে সবচেয়ে বেশি শহীদ হয় ভোলা জেলায়।ভোলা জেলা থেকে ৪৭ জন শহীদ হন।যা অন্য যেকোন জেলা থেকে সবচেয়ে বেশি।শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মসূচীর অংশ হিসাবে ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান সারজিস আলম আজ দ্বীপ জেলা ভোলা সফর করেন।

সারজিস সকালে ভোলা এসে ভোলা সদরে ছাত্রজনতা ও শহীদের পরিবারের সাথে পথ সভায় অংশ নেন।তারপর বোরহানউদ্দিন,লালমোহন এবং সর্বশেষ সন্ধার পর চরফ্যাসন ফ্যাসন স্কয়ারে ছাত্রজনতা এবং শহীদের পরিবারের সাথে পথ সভায় মিলিত হয়।

জনসংযোগ পথসভায় সারজিস আলম বলেন “এই অভ্যুত্থানে স্থায়ী ঠিকানা বিবেচনায় সবচেয়ে বেশি শহীদের ভূমি দ্বীপ জেলা ভোলা। ”

“যে ভোলায় এতো গ্যাস পাওয়া যাচ্ছে সেই ভোলায় কেন ভোলা – বরিশাল সেতু হবেনা।”

সারজিস আলম আরো বলেন “ছাত্র জনতার আন্দোলন প্রমান করেছে আগামীতে দেশকে নেতৃত্ব দিবে ছাত্র জনতার তরুন নেতৃত্ব।”

সারজিস আরো বলেন “বীরের ভূমি ভোলার শহীদ পরিবার, আহত সহযোদ্ধাসহ ছাত্র-জনতার সাথে আজ দেখা করতে পেরে ভালো লাগছে। “


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক