শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শহীদ বাবা’র পাশেই লামিয়ার মরদেহের দাফন

Reporter Name / ২০৮ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি : জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের কবরের পাশেই  চির নিদ্রায় শায়িত হলো মেয়ে লামিয়া।

গতকাল শনিবার (১৬এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেক ৬নং রোডে ভাড়া বাসায় গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ময়না তদন্ত শেষে আজ সন্ধ্যায় লামিয়ার মরদেহ পটুয়াখালীর দুমকিতে পাঙ্গাশিয়া গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সন্ধ্যা সাড়ে সাতটায় পাঙ্গাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জানাজা শেষে বাবা’র কবরের পাশে দাফন করা হয়।

জানায় উপস্থিত ছিলেন পটুয়াখালী  জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো: ইজাজুল হক, দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম, পটুয়াখালী জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট নাজমুল আহসান “আমরা বিএনপি পরিবার”  – এর আহবায়ক,  আতিকুর রহমান রুমন,  সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, পটুয়াখালী  করিম মৃর্ধা কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ বাহার, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, পটুয়াখালী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান আবদুল্লাহ্  আল নাহিয়ান,  দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান,  সাধারন সম্পাদক সাইফুল আলম মৃর্ধা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মোঃ জালাল আহমেদ খান। এছাড়াও  বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গত ১৮ই মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে নানা বাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া।

তিনি ওই ঘটনার দুইদিন পর গত ২০ শে মার্চ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছিলেন। মামলার এজাহারভুক্ত দুই আসামী সাকিব মুন্সী ও সিফাত মুন্সী আদালতের আদেশমতে কারাগারে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক