শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সবুজ ছাতিম রোপণের মধ্যে দিয়ে কর্মদিবসের সূচনা করলে পটুয়াখালীর নতুন জেলা প্রশাসক

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি : বহুমুখী উপকারী ছাতিম গাছ রোপণের মধ্যে দিয়ে দায়িত্বকালীন প্রথম কর্মদিবস শুরু করেছেন পটুয়াখালী নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

রবিবার ১৪ সেপ্টেম্বর সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গাছটি রোপণ করেন তিনি। পরে ট্রেজারী শাখা পরিদর্শনের পূর্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অর্নার দেয়।

এ সময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ কামরুল হাসান সোহেলসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে এ বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে নতুন জেলা প্রশাসক বলেন, ছাতিম গাছকে শান্তি, স্থায়িত্ব ও দীর্ঘায়ুর প্রতীক হিসেবে ধরা হয়। এর ঘন সবুজ পত্ররাজি পরিবেশকে শীতল রাখে, বায়ুদূষণ কমায় এবং জীববৈচিত্র্যের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তোলে। পাশাপাশি ভেষজ গুণাগুণের কারণে ছাতিম গাছ চিকিৎসা কার্যক্রমেও বিশেষ গুরুত্ব বহন করে।

ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি জাপান থেকে পিএইচডি ও পোস্ট-ডক সম্পন্ন করেছেন। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ছাতিম গাছ রোপণের মধ্য দিয়েই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক