মোঃ কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি : বিএসসি কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসন এবং ৫ দফা দাবি আদায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে ও স্মারকলিপি প্রদান করে কৃষি অনুষদের শিক্ষার্থী
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় কৃষি অনুষদের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে প্রশাসন ভবনের সামনে সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা নিন্মোক্ত ৫দফা দাবী তুলে ধরে সরকারকে এ বিষয় প্রজ্ঞাপন জারী করার দাবী করেন।
১) নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতিত ৯ ম গ্রেডে পদোন্নতি (BADC সহ অন্যান্য) কোন সুযোগ রাখা যাবে না, এবং প্রচলিত ১০ম গ্রেডের পোষ্ট সমুহ গেজেটের আওতার বাইরে প্রচলিত কাঠামোগতেই রাখতে হবে।
২) ১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান) চাকরিতে বিএসসি ও ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে
৩) প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না।
৪) কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ব্যতীত নামের পর্বে “কৃষিবিদ” পদবী ব্যবহার করা যাবে না; এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
৫) কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) এর অধীনেই রাখতে হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম, উপ উপাচার্য প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান ট্রেজারার প্রফেসর আবদুল লতিফ সমাবেশ স্থলে চলে এসে শিক্ষার্থীদের যৌক্তিক দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করেন।
উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা তোমাদের যৌক্তিক দাবী আদায়ে আন্দোলন করবে তাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সর্বাত্মক সযোগীতা করবে। তবে তোমরা আন্দোলনের নামে জনদূর্ভোগ সৃষ্টি, ক্লাশ ও পরীক্ষা বর্জনের মতো কর্মসূচি গ্রহন থেকে বিরত থাকবে।
সমাবেশ শেষে ছাত্র প্রতিনিধিদল ভিসি অফিসে কৃষি সংশ্লিষ্ট সুশৃঙ্খল নিয়োগ ও শিক্ষাগত যোগ্যতা সংরক্ষন বিষয় ৫দফা দাবী সম্বেলিত স্মারক লিপি জমা দেন।