শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত

Reporter Name / ১৯৬ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে সোমবার বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হচ্ছে। সোমবার দুপুর সাড়ে ১২টায়  উপজেলা  পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে শেষ হয়। পরে উপজেলা  প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে পরিষদের মিলনায়তনে আলোচনা সভা  ও  পুরস্কার বিতরণ করা হয়।  উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো: ইজাজুল হক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন,দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন , প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, পিএসএস পরিচালক হোসাইন আহমদে কবির ও শিক্ষক নেতা অধ্যক্ষ মোঃ জামাল হোসেন প্রমূখ।

মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। পরে  উপজেলা  মৎস্য উৎপাদনে সফলতার জন্য তিনজন মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া  দুমকি উপজেলা  পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। অন্যদিকে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণে  উপজেলার মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময়, গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর ও জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান, সুফল ভোগীদের মধ্যে উপকরণ বিতরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে সপ্তাহজুড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক