শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

দুমকিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ করে দিল প্রশাসন

Reporter Name / ১০০ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে লোহালিয়া নদীতীরের সন্তোষদি এলাকায় অবৈধভাবে স্থাপিত ‘ফেমাস ব্রিক্স’ ইটভাটা উচ্ছেদ করে দিয়েছে জেলা প্রশাসন।

রবিবার ২৩ নভেম্বর  দুপুর ২ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্ক্যাভেটর মেশিন দিয়ে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক ইনসাফ নিউজকে বলেন, ইট প্রস্তুত ও  ভাটা স্থাপন আইন ২০১৩ মতে কিছু সরকার অনুমোদিত পদ্ধতি অনুসরন করতে হয়। এই ফেমাস ব্রিকস নামে ইটভাটাটিতে তার কোন টাই অনুসরন করা হয় নাই। এমন কি  এই ব্রিকস এর নামে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর থেকেও কোন লাইসেন্স প্রদান করা হয় নাই। আমরা বার বার তাদেরকে নোটিশ দেয়ার পরও তারা ইট প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছেন। তাই আজকের জেলা প্রশাসনের আদেশ মতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছর একই ইটভাটায় অভিযান চালাতে গেলে ভাটার মালিক ও শ্রমিকরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আকতার নিলয়ের নেতৃত্বাধীন টিমের ওপর  ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও স্ক্যাভেটর চালককে মারধরের ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় তখন অভিযানের মাঝপথে কার্যক্রম স্থগিত করতে বাধ্য হন কর্মকর্তারা।

স্থানীয় সূত্র জানায়, আংশিক উচ্ছেদের পরও ভাটা মালিকরা পুনরায় অবৈধভাবে ভাটা চালু করে ইট প্রস্তুত ও বিক্রি অব্যাহত রাখে। বিষয়টি নিশ্চিত হয়ে জেলা প্রশাসন আবার অভিযান পরিচালনা করে পুরো ইটভাটা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক