শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি তৃণমূলের

Reporter Name / ৬৭ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রতীকে নির্বাচনে অংশ নেয়া শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেয়ায় তিনি এ দাবি জানান।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নিমদি লঞ্চঘাট বাজারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলাশ। তিনি বলেন, শহিদুল আলম দীর্ঘদিন দলের দায়িত্বে ছিলেন না এবং বাউফলের তৃণমূল নেতাকর্মীদের ত্যাগের প্রতি সম্মান দেখিয়ে মনোনয়ন পুনর্বিবেচনা করা উচিত।

তিনি আরও জানান, বাউফলে ধানের শীষের বিপক্ষে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রয়েছে; তাই সৎ, যোগ্য ও তৃণমূলের গ্রহণযোগ্য এমন কাউকে মনোনয়ন দেওয়ার দাবি করেন। পলাশ বলেন, রাজপথে সংগ্রাম করা নেতাকর্মীদের মতামতই বিএনপির আসল শক্তি।

স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সবাই জাতীয় নির্বাচন ঘিরে দলের ঐক্যের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৪ ডিসেম্বর শহিদুল আলম তালুকদারকে বাউফলে ধানের শীষের প্রতীকে মনোনয়ন দেওয়া হয়। তার অতীত রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন বিতর্ক নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক