শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

কুমিল্লায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ৪৪ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ৭ এপ্রিল রাতে থানাধীন ৬নং জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অরণ্যপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে নিজ এলাকা থেকে গাজী মোঃ সালাহ উদ্দিন (৩২) নামক এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে অরণ্যপুর (পূর্ব পাড়া) গ্রামের গাজী ওবায়দুল হকের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামীর স্বীকারোক্তি অনুযায়ী তার বসতঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে পুলিশ ২০ বোতল ব্লেন্ডার্স প্রাইড (Blenders Pride) হুইস্কি, ১৫ বোতল রয়্যাল স্ট্যাগ ডিলাক্স (Royal Stag Deluxe) হুইস্কি, ৫ বোতল রয়্যাল স্ট্যাগ ডিলাক্স (ছোট সাইজ) হুইস্কি,১০ বোতল ব্রো কোড (Bro Code) বিয়ার এবং ৪ বোতল কিংফিশার স্ট্রং প্রিমিয়াম (Kingfisher Strong) বিয়ার।

পুলিশি জিজ্ঞাসাবাদে আসামী সালাহ উদ্দিন জানায়, সে দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধ পথে স্বল্প মূল্যে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে সে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন প্রান্তে চড়া দামে এসব বিদেশি মদ ও বিয়ার সরবরাহ ও বিক্রয় করত।

কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বুধবার বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক