শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

দুমকিতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ২২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

দুমকি (পটুয়াখালী)  প্রতিনিধি : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকাটির চারজন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আমার দেশ পাঠক মেলা’র আয়োজনে দুমকিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দুমকি নতুন বাজার আল মামুন  সুপার মার্কেট এর সামনে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের দায়ের করা মামলার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক দৈনিক আমারদেশ দুমকি উপজেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত  মানববন্ধনে সভাপতিত্ব করেন   আমারদেশ পাঠক মেলা’  দুমকি উপজেলা  আহবায়ক মোঃ তরিকুল ইসলাম। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ যোদ্ধা এবিপার্টির কেন্দ্রীয় সহ সভাপতি প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বিগত পতিত আওয়ামী লীগ সরকারের নানান অপকর্ম তুলে ধরার অপরাধে আমার দেশ  সম্পাদক মাহমুদুর রহমানকে প্রতিদিনই কোনো না কোর্টের বারান্দায় ছুটতে হয়েছে। কুষ্টিয়া আদালতে মামলায় হাজিরা দিয়ে বের হতেই কোটের অভ্যন্তরে তার উপরে নির্মমভাবে হামলা করে রক্তাক্ত করা হয়েছিলে। দৈনিক আমারদেশ বন্ধ করে টুটি চেপে ধরতে চেয়েছিলো এরপরও আমার দেশ সম্পাদক মাহামুদুর রহমান অন্যায়ের সাথে আপস করেনি। তিনি আরও বলেন এদেশে ১০ জন মাহমুদুর রহমান থাকলেই দেশের ফ্যাসীবাদী সিস্টেম পরিবর্তন করা সম্ভব। ৫ আগস্টের পরও ফ্যাসীবাদের দোসররা এখনো সরকারের বিভিন্ন দফতরে বহাল তবিয়তে বসে ষড়যন্ত্র করছে।

আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল হক হাওলাদর,  সিনিয়র সাংবাদিক আমির হোসেন, প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি মোঃ হারুন অর রশিদ প্রমুখ ।

বক্তারা ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা দায়ের করায় তীব্র নিন্দা  ও ক্ষোভ প্রকাশ করে অনতি বিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব দুমকি’র সহ সভাপতি সহিদুল ইসলাম, আনন্দ টিভি’র মিজানুর রহমান, মোঃ জসীমউদ্দিন   দৈনিক আমার সংবাদ, রাজিবুল ইসলাম রন্টি দৈনিক কালবেলা, আতিকুর রহমান দৈনিক মানবকন্ঠ, সুমন মৃর্ধা দৈনিক আমাদের সময়,  সোহান দৈনিক প্রতিদিনের সংবাদ,  শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার, আংগারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিবুল্লাহ, লেবুখালী ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক আবু সালেহ খোকন, দুমকি উপজেলা যুবদলের আহবায়ক জসীম উদ্দিন, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল হক, কৃষকদলের সাধারন সম্পাদক জাহিদ খান, শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, তাঁতী দলের আহবায়ক মাসুদ হাসান সরদার, উপজেলা ছাত্রশিবির সভাপতি মাসুদ রানা, সরকারী জনতা কলেজ ছাত্রদলের সদস্য সচিব সহিদ মৃর্ধা,  মুরাদিয়া ইউনিয়ন ছাত্র দলের আহবায়ক সাইদুল ইসলাম  সহ বিভিন্ন সামাজিক,  পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক