শিরোনাম :
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল পঞ্চগড়ে এআই দিয়ে কলেজ শিক্ষার্থীর অশ্লীল ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় মানববন্ধন   বিষ ফসল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা  পঞ্চগড় হাটবাজারে গম ৪০ কেজি স্থলে ৪৬ কেজিতে মণে বিক্রি ইউপি কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, উঠছে অর্থ কেলেঙ্কারির অভিযোগ পূর্ব ও পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে অমিত শাহ’র রোড শো  তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে প্রচারে অভিনেতা দেব বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

রাজিবপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

Reporter Name / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজিবপুর উপজেলা শাখার আয়োজনে যথাযোগ্য মর্যাদা, গভীর ভাবগম্ভীরতা ও সংগ্রামী চেতনায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) সকাল ১০ টায় রাজিবপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেয়া হয়।

দিবসটি উপলক্ষে প্রথমেই জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

এরপর সকাল ১০টা ৩০ মিনিটে সংগঠনের ব্যানারে এক বিশাল র‌্যালি রাজিবপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে অংশ নেন তিন শতাধিক শ্রমজীবী মানুষ এবং সংগঠনের নেতাকর্মীরা। র‌্যালি শেষে কার্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজিবপুর উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল বাশার আব্দুল লতিফ। শ্রমিক কল্যাণ ফেডারেশন কোদালকাঠি মোহনগঞ্জ ও রাজিবপুর সদর ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ ।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা, বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক ঐতিহাসিক প্রতীক। ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের সেই ত্যাগ আর সাহসিকতার পথ ধরেই আজকের শ্রমিক অধিকার আন্দোলন এগিয়ে যাচ্ছে।” তারা আরও বলেন, “শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না করা পর্যন্ত একটি উন্নত সমাজ গড়া সম্ভব নয়।”

আলোচনায় শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক