শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন

দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মোঃ কামাল হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে এগ্রিকারলচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রশন ও এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) প্রকল্পের আওতায়২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার  (২৬ জুন) দুপুর সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে উপজেলার সচেতন নারী- পুরুষ কৃষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ছাত্র, যুবকসহ সরকারি দপ্তরের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বরিশাল অঞ্চল সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোসা. ফাহিমা হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, এবিপার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ মেজর আব্দুল ওহাব মিনার(অবঃ), উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা প্রমুখ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন। এনজিও প্রতিনিধি পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির, প্রেসক্লাব দুমকির সম্পাদক প্রকৌশলী কামাল হোসেন।কৃষান কৃষাণিদের মধ্য থেকে বক্তব্য রাখেন শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইরানি বেগম ও মুরাদিয়া ইউনিয়নের কৃষক মাইনুল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি অফিসসূত্রে জানা গেছে- আধুনিক কৃষি ব্যবস্থায় নারী কৃষকদের অংশগ্রহণ বৃদ্ধি, কম খরচে বিশ্বমানের ফল- ফসল উৎপাদনে প্রশিক্ষণ – পরামর্শ প্রদানের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে কৃষক, সৌখিন কৃষকদের অংশগ্রহণে ৭টি করে ‘পার্টনাট ফিল্ড স্কুল কংগ্রেস’ বা পি এফ এস ইউনিটের মাধ্যমে কৃষক পর্যায়ে সক্রিয়তা ও সচেতনতা বৃদ্ধি এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য।

কৃষিতে আধুনিক তথ্য-প্রযুক্তি বিষয়ে তুলনামূলক সচেতন বিশেষ করে নারী সৌখিন কৃষকদের অধিক সম্পৃক্ততা ও স্বল্প ব্যয়ে কৃষিতে উৎপাদিত ফল ও শষ্য বিশ্বমানের স্বাস্থ্যসম্মত মান বজায় রেখে বিপননে আর্থিক সমৃদ্ধি আনায়নে ইউনিয়ন পর্যায়ে ৭ টি করে প্রোগ্রাম অন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রকল্পের কার্যক্রম, করণীয় ও প্রচারে এই আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক