শিরোনাম :
পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আইনজীবীর মৃত্যু পঞ্চগড়ে স্কুল প্রাঙ্গণে মাটিতে লুটিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু কুমিল্লায় ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎ বিচ্ছিন্ন ২৭ হাজার গ্রাহক সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও কলম বিরতি দুমকিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত দুমকিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন টেকনাফে রাসেল নামক এক যুবকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে এলাকাবাসী  হাওরে কৃষকদের সুরক্ষায় আশ্রয়কেন্দ্র নির্মাণে সরকারের সহায়তা চাইলেন এমপি কামরুজ্জামান কামরুল
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

আই এন টি ইউ সি সেবাদলের উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী ড: মনমোহন সিংয়ের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হল 

Reporter Name / ১২১ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ : আজ ২৬ শে ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় পশ্চিমবঙ্গ আই এন টি ইউ সি সেবাদলের আহবানে এবং সভাপতি প্রমোদ পান্ডের উদ্যোগে, কলকাতা লেডি ভিক্টোরিয়া ডাফরিন হসপিটালের সংযোগস্থলে, ইন্দ্রিরা গান্ধীর মূর্তির সামনে, ভারতের রূপকার প্রয়াত ড: মনমোহন সিংয়ের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

প্রয়াত প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন পশ্চিমবঙ্গ আই এন টি ইউ সি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে। এছাড়াও শ্রদ্ধা জানান আই,এন টি ইউ সি সেবাদলের অন্যান্য সদস্যরা।

উপস্থিত ছিলেন আই এন টি ইউ সি দলের সভাপতি প্রমোদৈ পান্ডে, আইনজীবী আশফাক আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন শঙ্কর নাথ হাজরা, শিলা চক্রবর্তী, সোমা দে সহ অন্যান্যরা।

তারা বলেন, আজ যাকে ভুলতে বসেছেন, যিনি ভারতের রূপকার, দেশের দরিদ্র মানুষের কল্যাণের জন্য যে সকল প্রকল্প তৈরি করে গিয়েছেন, আজ তাহার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। ডঃ মনমোহন সিং অমর রহে, আমরা তোমার পাশে আছি থাকবো।

যিনি ১০০ দিনের গ্রামীন ভারতকে দিয়েছিল সমৃদ্ধি, ২৬ কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে তুলে এনেছিল, মহামারী বন্যা, প্রাকৃতিক দুর্যোগে MGNREGA স্কীম গ্রামীণ ভারতের একমাত্র দরিদ্র মানুষের সহায় ছিল। আজ সেটি বন্ধ হতে বসেছে। এমনকি মহাত্মা গান্ধীর নাম বাদ দেয়া হয়েছে।

তাই আজকে প্রয়াত ডঃ মনমোহন সিংয়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, পশ্চিমবঙ্গ intuc সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে বলেন, ইদানিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পরের প্রকল্পকে নিয়ে নিজের নামে চালাতে চাইছেন, শুধু তাই নয়, একজন দেশ নায়ক মহাত্মা গান্ধীর নামও বাদ দিতে চলেছে।, আমরা এর তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানাই, আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২৮ শে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন প্রতিবাদ গর্জে উঠবে এই বাংলায়, এক সপ্তাহ ব্যাপী চলবে বিভিন্ন রাস্তায় ও পাড়ায় পাড়ায় অলিতে গলিতে বিক্ষোভ সমাবেশ,

যিনি গরিবের ১০০ দিনের প্রকল্পকে বন্ধ করে দিয়ে, গরিবদের পেটে লাথি মারছেন, শুধু তাই নয়, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই, একের পর এক কলকারখানা সরকারি অফিসে কর্মী ছটায় থেকে শুরু করে বন্ধ কলকারখানা পর্যন্ত করে দিচ্ছেন। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছে। যিনি সাধারণ মানুষের কথা ভাবেন না, আমরা সেই মোদি সরকারকে ধিক্কার জানাই, মহাত্মা গান্ধীর নাম বাতিল করা চলবে না এবং প্রয়াত ডঃ মনমোহন সিংয়ের প্রকল্পকে চালু রাখতে হবে। দরিদ্রদের জন্য ১০০ দিনের কাজ চালু করতে হবে এবং MGNREGA প্রকল্প রাখতে হবে, মোদি সরকারের ভ্রান্তনীতি মানছে না মানবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক