ইনসাফ ডেস্ক : মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে ৪ এপ্রিল শনিবার কুয়ালালামপুর বাংছারে আহবায়ক জনাব ইঞ্জিনিয়ার মো. এনামুল হকের আয়োজনে এক আনন্দঘন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া এর প্রবাসী নেতারা ও কমিটির সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে আগত অতিথি ও বক্তারা বলেন, ঈদ মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। প্রবাসে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা প্রবাস থেকে দেশের উন্নয়ন ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া আহবায়ক ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, সদস্য সচিব আলম মোঃ রওশন, অর্থ সচিব আল কামাল আনিসুজ্জামান, যুগ্ন সচিব মুশফিক আহমেদ চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ ওয়াসিম আকরাম অনিক, সাইফুল ইসলাম মাসুম, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সেলাঙ্গর আঞ্চলিক কমিটির প্রধান সমন্বয়ক রইস আলী, সহ-সমন্বয়ক মোঃ আকবর হোসেন ও সাইদুন ইসলাম হাদিস, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল মাহমুদ এবং যুগ্ম মুখ্য সংগঠক নুরুল আমিন।
এছাড়াও সাধারণ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সাজেদুল আলম, তানভীরুল ইসলাম, মোঃ ইয়ামিন এবং প্রমুখ।
অনুষ্ঠান শেষে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।