বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

পঞ্চগড়ে কৃষক কার্ডের শুভ উদ্ধোধন

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল জেলাসহ দেশের ১১ টি উপজেলায় আনুষ্ঠানিক ভাবে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেন।

এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ সকালে পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট ময়দানে সদর উপজেলার ধাক্কা মারা ইউনিয়নের ৩৫০০ জন কৃষক কৃষাণীদের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি। সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবু দাউদ প্রদান, সহ সদর থানার অফিসার ইনচার্জ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা, প্রমুখ ।

অপরদিকে জেলার বোদা উপজেলার কৃষক কৃষাণীদের মাঝে কৃষক কার্ড বিতরণ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

উপজেলার পাঁচপীর ইউনিয়নে দুই হাজার কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়েছ।

মন্ত্রী বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে শুধু প্রশাসন নয়, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।পরে প্রতিমন্ত্রী ১৫ জন কৃষক-কৃষাণীর হাতে কৃষক কার্ড এবং দুটি করে ফলজ গাছের চারা বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক