সুনামগঞ্জ প্রতিনিধি : পহেলা বৈশাখ উপলক্ষে ২৫০ শয্যার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় রোগীদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাহবুবুর রহমান,মেডিসিন ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আবুল কালাম,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ বিষ্ণু প্রসাদ চন্দ, ডাঃ গৌতম তালুকদার,ডেন্টাল সার্জন ডাঃ অসীত রায়, ইমাজেন্সী মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম, বর্হি-বিভাগের মেডিকেল অফিসার ডাঃ জহর লাল শিপলু,ডাঃ সাইফুল ইসলাম,নাসিং সুপারভাইজার রুপালী দাস, নাসিং অফিসার বুরহান উদ্দীন, সিনিয়র স্টাফ নার্স রুবি আক্তার, রুনা আহমেদ, ওয়ার্ড ইনচার্জ খাদিজা বেগম, স্টাফ নার্স মোহসিনা শারমিন, হুমায়রা আক্তার, স্বর্ণা রাণী দেব নাথ, ওয়ার্ড বয় রুমান আহমদ প্রমুখ।