বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

রাজিবপুরে জামাতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা 

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

আতাউর রহমান, রাজিবপুর, কুড়িগ্রাম : নির্বাচন কমিশন ঈদের পর স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা করার পর পরই দেশের অন্যান্য এলাকার ন্যায় বাংলাদেশ জামাতী ইসলাম চর রাজিবপুর উপজেলার ৩ ইউনিয়নের প্রার্থী ঘোষণা করেছে।

মঙ্গলবার সকাল ১১টায় জামাতের রাজিবপুর উপজেলা কার্যালয়ে‌ ইউনিয়ন ও উপজেলা দায়িত্বশীল এক সমাবেশ সভার সিদ্ধান্ত মোতাবেক প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়।

উপজেলা আমীর মাওলানা আবুল বাশার আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি।

আলোচনা সিদ্ধান্ত মোতাবেক ১নং রাজিবপুর সদর ইউনিয়নের জন্য চর রাজিবপুর আলিম মাদ্রাসার ইংরেজি প্রভাষক ও বাংলাদেশ জামায়াতী ইসলাম যুব বিভাগ সভাপতি মোখলেছুর রহমান,৩নং মোহনগঞ্জ ইউনিয়নের আমির ও নয়াচর সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন এবং ২নং কোদালকাটি ইউনিয়নের জন্য উপজেলা টিম সদস্য ও শ্রমিক কল্যাণ নেতা রফিকুল ইসলাম কে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের সকল প্রতিনিধিগণ উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন বলে দলীয় সূত্রে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক