শিরোনাম :
কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা “সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা 
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

জেলা পরিষদ স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করার হবে : জেলা প্রশাসক

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

আমতলী বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলা পরিষদকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করার হবে!

রবিবার ৫মার্চ বিকেল ৪টায় পৌরসভার বাঁধঘাট চৌরাস্তায় আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনার পথসভায় বরগুনার নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক, মো:নজরুল ইসলাম মোল্লা বক্তব্যে একথা বলেন।

তিনি আরোও বলেন, সংসদ নির্বাচনে আমি হারিনি, বরং হেরে গিয়েছিল এই অঞ্চলের সাধারণ মানুষের উন্নয়ন- সংসদ সদস্য হতে না পারলেও আল্লাহ তাকে জেলা পরিষদের মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। অতীতের উন্নয়নের ঘাটতি তিনি তাহার দায়িত্বের মাধ্যমে পূরণ করতে চান।

জেলা পরিষদকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, প্রতিটি বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। তাকে এই গুরুদায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় তিনি বর্তমান বিএনপির চেয়ারম্যান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ করে,উপজেলার সর্বস্তরের জনগনের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আমতলী উপজেলা বিএনপির সভাপতি (সাবেক) মো: জালাল উদ্দিন ফকিরের সভাপতিত্বে ও সদস্য সচিব (সাবেক) মো:তুহিন মৃধার সঞ্চালনায় গণসংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব মো: হুমায়ুন হাসান শাহিন,জেলা যুবদলের সভাপতি মো: জাহিদ মোল্লাপ্রমূখ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মকবুল আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক মো জহিরুল ইসলাম ভিপি মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো:কামরুজ্জামান হিরু, পৌর বিএনপির আহ্বায়ক (সাবেক) মো:কবির ফকির, সদস্য সচিব (সাবেক) মো:জালাল আহমেদ খান, সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতারা ।

উল্লেখ্য, মঙ্গলবার ৩১ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বরগুনাসহ দেশের ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
এরপর শনিবার ৪ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে নবনির্বাচিত জেলা পরিষদের প্রশাসক মো: নজরুল ইসলাম মোল্লা সৌজন্য সাক্ষাৎ শেষে আজ বরগুনা ফেরার পথে আমতলীতে গণসংবর্ধনায় পথসভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক