শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন 

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা ২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আবেদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তি এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের দ্রুত এমপিওভুক্তির আবেদন গ্রহণ করে এমপিওভুক্তির দাবিতে “সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিয়া। সঞ্চালনায় ছিলেন অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম।

মানববন্ধনে কেন্দ্রীয় সমন্বয়করা তাদের বক্তব্যে সরকার কর্তৃক গৃহীত সকল পর্যায়ের চলতি অর্থ বছরে (২০২৫—২০২৬) এমপিওভুক্তি বাস্তবায়নের আহ্বান জানান। সভাপতির বক্তব্যে প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল সেলিম মিয়া বলেন,

আমাদের দাবি ৩

১। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আবেদিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চলতি অর্থ বছরে (২০২৫—২০২৬) এমপিওভুক্তি করতে হবে।

২। কারিগরি ও মাদ্রাসা বিভাগের দ্রুত এমপিওভুক্তির আবেদন গ্রহণ করে চলতি অর্থ বছরে এমপিওভুক্তি করতে হবে।

৩। শিক্ষামন্ত্রী মহোদয় আজ বলেছেন, আগামী অর্থ বছরে এমপিও দেওয়া হবে। আমাদের দাবী চলতি অর্থ বছরেই (২০২৫—২০২৬) প্রতিষ্ঠান এমপিওভুক্তি ঘোষনা দেওয়া হউক। প্রয়োজনে সরকার পরবর্তী অর্থ বছরে ব্যক্তি এমপিও বাস্তবায়ন করুক।

তিনি আরো বলেন— সরকার যদি ৩ মে ২০২৬ এর মধ্যে উপরোক্ত দাবী বাস্তবায়ন না করে তাহলে ৪ মে ২০২৬ হতে সারা দেশের সকল নন এমপিও শিক্ষকদের উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচী, অনশন কর্মসূচীসহ কঠোর কর্মসূচী দিয়ে এমপিওভুক্তির দাবী বাস্তবায়ন করা হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ নাজমুছ সাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মুনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ ইমরান বিন সোলাইমান, সমন্বয়ক অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ, সমন্বয়ক সুপার মোঃ ফরহাদ হোসেন বাবুল, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ আবতাবুল আলম, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, সমন্বয়ক প্রধান শিক্ষক আবু বক্কর মোঃ এরশাদুল হক, সমন্বয়ক প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান বাবুল, সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মিজানুল হক মামুন, সমন্বয়ক প্রভাষক মোঃ রায়হান কবির মিঠু, সমন্বয়ক প্রভাষক মোঃ মোবারক হোসেন, সমন্বয়ক প্রভাষক মোঃ হাবিবুল্লাহ, সমন্বয়ক প্রভাষক মোঃ গোলাম মোস্তফা, সমন্বয়ক সহকারী প্রধান শিক্ষক মোঃ এনামুল হক ও সমন্বয়ক মোঃ জাহিদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক