শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ শামসুল ইসলাম বলেছেন, কমবেশি সব মানুষই খেলাধুলা জানে। কিন্তু সবাই দক্ষতা অর্জন করতে পারেনা। জীবনে সামনে এগুতে চাইলে সময় ও নিয়মাবর্তিতার মধ্যে জীবনের চাকা ঘুরাতে হবে এবং খেলাধুলাসহ স্ব স্ব ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। মনে রাখতে হবে দক্ষতা অর্জনের বিকল্প কিছুই নেই। দক্ষতা অর্জন করতে পারলেই নিজের পরিবার ও দেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেনটেটিভ করতে পারবে। আমি বলবো আজকের শিক্ষার্থীদের হাত ধরে শিক্ষা, গবেষণা, দক্ষতা অর্জনে গড়ে ওঠবে বাংলাদেশ।

বৃহস্পতিবার ১৬এপ্রিল কুমিল্লা স্টেডিয়ামের জিমনেসিয়ামে আন্তঃকলেজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড এ প্রতিযোগিতার আয়োজন করে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ভারপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা মুহাম্মদ আবদুল কাদির সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা সাঈম মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মাদ সাদেকুর ইসলাম, কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন।

অনুষ্ঠানটিতে মনোমুগ্ধকর উপস্থাপনায় ছিলেন আবুল হাসনাত বাবুল, বদরুল হুদা জেনু। একই দিনে বিকেলের পর্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ভারপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা মুহাম্মদ আবদুল কাদির। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় কুমিল্লা বোর্ডের অধীন ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষার্থীরা একক, দ্বৈত ও দলগতভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক