শিরোনাম :
“সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ’’ এর উদ্যোগে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন  বোদায় বাসা বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ শ লিটার পেট্রোল জব্দ; ২ জনের কারাদণ্ড ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা  তেঁতুলিয়ায় কৃষককে বিনামূল্য গ্রীষ্মকালীন মুগডাল, আউশ ধান তিল বীজ বিতরণ জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কায় পথচারী নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন বালু ধ্বসে শাহ আলমের মৃত্যু : বিল্লালকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা  দুমকিতে এডিএস এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পদক প্রদান
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় জেলা প্রশাসকের সভা বর্জন করল সাংবাদিকরা 

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার বিকালে উপজেলা হল রুমে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার জেলা প্রশাসক শুকরিয়া পারভিন। এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, গণ্যমান্য ব্যক্তিরা, পুলিশ, মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সামাজিক সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় তেঁতুলিয়া উপজেলার সমস্যার, সম্ভাবনা, সংস্কার, উন্নয়ন অবকাঠামো, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে বিভিন্ন ব্যক্তিরি তাদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তেঁতুলিয়া প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীরা ডিসির বক্তব্য রেকর্ড করতে গেলে তিনি সরাসরি গণমাধ্যম কর্মীদেরকে তার ভিডিও করতে বাধা দেন এবং তিনি বলেন, আমি কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি না যে আমার বক্তব্য রেকর্ড করতে হবে, আমার বক্তব্য রেকর্ড করবেন না। এ সময় গণমাধ্যম কর্মীরা জানান টেলিভিশনের জন্য আমাদেরকে সংবাদ সংগ্রহ করতে হলে ভিডিও ধারণ করতে হবে কিন্তু জেলা প্রশাসক সাংবাদিকদেরকে তিনার বক্তব্য রেকর্ড করতে না দেয়ায় সাংবাদিকরা মতবিনিময় অনুষ্ঠান বর্জন করে সভা স্থল ত্যাগ করেন এবং তেতুলিয়া প্রেসক্লাবে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন ।এ সময় সাংবাদিক নেতারা বলেন, ১৯৭৪ সালে একটি সরকার একদলীয় শাসন সংবাদপত্রের স্বাধীনতা ক্ষুন্ন করে ইতিহাস সৃষ্টি করেছিল। গণমাধ্যম কর্মীদেরকে ভিডিও ধারণ করতে না দেওয়ায় সেই ইতিহাসকে পুনরুজ্জীবিত করার সামিল বলে মনে করেন তারা। রাষ্ট্রের চতুর্থ তম্ভ হল সংবাদপত্র। সেই সংবাদপত্রের সাথে থাকা গণমাধ্যম কর্মীরা একজন জেলা প্রশাসকের বক্তব্য ধারণ করতে বাধা দেওয়ায় দুঃখ প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক