আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে যৌথবাহিনীর অভিযানে ৯টি গাড়িতে বিভিন্ন পর্যায়ে মামলা দেয় আমতলী ট্রাফিক বিভাগ।
আমতলী ছুরিকাটা সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়ক এলাকায় রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নৌবাহিনী ও পুলিশ (যৌথবাহিনী) চেক পোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে আমতলী সহকারী কমিশনার ভূমি মো:আশরাফুল ইসলাম, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ মোঃ সাব্বির আহমেদ (বিএন) ও আমতলী ট্রাফিকের ইনচার্জ সোয়াইব ইসলামের নেতৃত্বে টিএসআই মোঃ কামাল হোসেন ও টিএসআই মোঃ নুরজামাল ইসলাম গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ৯ টি গাড়িতে ৬৪ হাজার ৫০০ টাকা জরিমানা
এ অভিযানে আমতলী সহকারী কমিশনার ভূমি মো:আশরাফুল ইসলাম, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ মোঃ সাইদুর রহমান (বিএন) ও আমতলী ট্রাফিকের ইনচার্জ সোয়াইব ইসলামের নেতৃত্বে টিএসআই মোঃ কামাল হোসেন ও টিএসআই মোঃ নুরজামাল ইসলাম গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ৯ টি গাড়িতে ৬৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেনে আমতলী নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ সাব্বির আহমেদ (বিএন) ট্রাফিক ইনচার্জ সোয়াইব ইসলাম, আমতলী থানার এস আই জলিল, টিএসআই মোঃ কামাল হোসেন ,সার্জেন্ট মো: সাহাবুদ্দিন,ট্রাফিক সদস্য মন্জুরুল ইসলাম টিএসআই সহ নৌবাহিনীর সদস্য ও আমতলী থানা পুলিশ সদস্যরা।
আমতলী নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ সাব্বির আহমেদ (বিএন) বলেন, আমতলী ট্রাফিক ও থানার অফিসারদের নিয়ে আমরা অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেছি এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।