শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ মহিবুর রহমানের

Reporter Name / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সরকারি কলেজের অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন কলেজ ছাত্রদলের সভাপতি মহিবুর রহমান।

তিনি জানান, কলেজের আশেপাশে এমন অনেক শিক্ষার্থী রয়েছে, যারা শুধুমাত্র অর্থের অভাবে ভর্তি হতে পারছে না কিংবা প্রয়োজনীয় বই কিনতে পারছে না। ফলে অনেকেই নীরবে ঝরে পড়ছে তাদের শিক্ষাজীবন থেকে। এই বিষয়টি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।

মহিবুর রহমান বলেন, “কেউ লজ্জার কারণে নিজের সমস্যার কথা প্রকাশ করতে পারে না। তাই আমি চাই, কোনো শিক্ষার্থী যেন শুধুমাত্র অর্থের অভাবে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়।”

তিনি আরও জানান, যেসব শিক্ষার্থী ভর্তি বা বই কেনার ক্ষেত্রে আর্থিক সমস্যার সম্মুখীন, তাদের তথ্য ইনবক্সে জানালে তিনি যাচাই-বাছাই করে তাদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবেন। পুরো উদ্যোগটি গোপনীয়তা বজায় রেখে পরিচালনা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি বলেন, “এটি কোনো প্রচারণা নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য একটি ছোট প্রচেষ্টা। সকলের দোয়া, সহযোগিতা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি।”

এই উদ্যোগকে ইতোমধ্যে অনেকেই সাধুবাদ জানিয়েছেন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক