শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

আমরা শক্তিশালী বিরোধী দল হতে চাই : নাজমুল হক প্রধান

Reporter Name / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান পঞ্চগড় -১ আসনের যুক্তফ্রন্ট প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি শহীদ মিনার, বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। শেষে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে আগামীতে শক্তিশালী বিরোধী দল দরকার। যাতে সরকার ফ্যাসিস্ট হতে না পারে। আমরা শক্তিশালী বিরোধী দল হতে চাই। এজন্য তিনি সকলের সহযোগিতা ও মটরকার মার্কায় ভোট প্রার্থনা করেন।

এ সময় জেলা জাসদের সভাপতি ও পঞ্চগড় -২ আসনের প্রার্থী এমরান আল আমিন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে মিছিল নিয়ে তিনি দলীয় কার্যালয়ে যান। এর আগে তিনি দেবীগঞ্জ ও বোদা উপজেলা সদরে পথ সভায় বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক