শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

কাশতলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Reporter Name / ৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ এরশাদ, টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলে ৪০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করেছে কাশতলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ডাল, সয়াবিন তেল, ছোলা, খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের হাতে সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে এসব সামগ্রী তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ লিটন হোসেন বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে, ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের স্বেচ্ছাসেবী মোঃ আলম মিয়া, আরিফুল ইসলাম রনি, মোঃ লিটন হোসেন, মোঃ মাসুদ রানা, মোঃ হাসান আলী, মোঃ রাসেল হোসেন, মোঃ হেলাল উদ্দিন, সোলাইমান হোসেন রনি, স্বাধীন, নিজাম, আকাশ, শাকিল, সৌরভ, তামিম, বাদল, আজিজুল হাকিমসহ আরও অনেকে।

উপকারভোগী পরিবারগুলো ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক