শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

কুড়িগ্রাম ৪ আসনের জামাত প্রার্থীর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯৬ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৮ কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মঙ্গলবার ২০ জানুয়ারি দুপুর ১২টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী মোহাম্মদীয়া হাসপাতালের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ২৮-কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, আমি নির্বাচিত হলে কুড়িগ্রাম-৪ আসনকে উন্নয়ন, সুশাসন ও মানবিক মূল্যবোধের মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করব।

এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি এবং নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়াই হবে আমার প্রধান অগ্রাধিকার। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী সবসময় অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, দীর্ঘদিন এ অঞ্চলের মানুষ অবহেলিত থেকেছে। আমরা দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় স্পষ্ট থাকবে। জোট থেকে চলে যাওয়া ইসলামি আন্দোলন প্রার্থী তার নির্বাচনে কোন প্রভাব ফেলবে না বলেও সাংবাদিকদের বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. হায়দার আলী, কুড়িগ্রাম-৪ আসনের মিডিয়া উইং সভাপতি মো. সানাউল্লাহ সরকার, উপজেলা সেক্রেটারি প্রভাষক শাহাদত হোসেন, সদর ইউনিয়ন আমীর মাওলানা শহীদ মাসউদ, নেতা জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক