শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

কুমিল্লায় পুনর্বাসন কেন্দ্র থেকে অস্ত্র উদ্ধার: চেয়ারম্যানসহ আটক ২

Reporter Name / ৫৩ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় একটি মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে অবৈধ অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় কেন্দ্রটির চেয়ারম্যান ও এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার ৩ এপ্রিল ভোরে গোপন তথ্যের ভিত্তিতে কোতয়ালী থানার ঘোড়ামারা কৃষ্ণনগর এলাকায় অবস্থিত ‘যত্নের মায়া মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র’-এ অভিযান চালানো হয়। ডিবির একটি দল সেখানে তল্লাশি চালিয়ে ভবনের ছাদে থাকা একটি বৈদ্যুতিক বক্সের ভেতর থেকে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

এ সময় কেন্দ্রটির চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২) এবং কর্মচারী আশরাফুল ইসলাম আকাশ (৩২) কে আটক করা হয়।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, কুমিল্লায় অপরাধ দমনে কঠোর অবস্থানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে এসেছে এবং তা কোনো অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না-এসব বিষয়ে তদন্ত চলছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক