সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

কুমিল্লায় হত্যা ও চোর সন্দেহে যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ৪

Reporter Name / ১১৩ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং থানার দেবপুর সাকুরা স্টীল মিলে গত ১৯ সেপ্টেম্বর দুপুরে চোর সন্ধেহে এক যুবককে আটকিয়ে বিদেশী ২ টি কুকুর দিয়ে কামড়িয়ে পৈশাচিকভাবে নির্যাতনের ঘটনায় ৩ জন ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকায় গত ১১ সেপ্টেম্বর বালুর নীচে আমিনুল ইসলাম নামের এক যুবকের গলাকেটে হত্যার ঘটনায় গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ১ জনসহ ৪ জনকে গ্রেফকার করেছে র ্যাব।

জানাযায়, নির্যাতিত যুবক জয় চন্দ্র সরকার (৩০), তিনি ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের শ্রী বিষ্ণুর চন্দ্র সরকারের ছেলে বর্তমানে তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার সাহেববাজার এলাকায় ভাড়া বাড়ীতে থেকে ভাঙ্গারির ব্যবসা করেন।

র ্যাব আরো জানায়, গত ১২/০৯/২০২৫ইং তারিখ সাকুরা স্টীল মিলে থাকা তামার তার চুরির ঘটনার পর থেকেই চোরকে ধরার জন্য মিলের পাহারাদাররা ওৎ পেতে থাকে। এরই প্রেক্ষিতে গত ১৯/০৯/২০২৫ইং তারিখ দুপুর সাড়ে ১২ টায় জয় চন্দ্র সরকার স্টীল মিলে প্রবেশ করে। তখন তাকে চোর সন্দেহে ধাওয়া করে ধরে মিলের ভিতরে নিয়ে শারীরিক নির্যাতন করে। এ সময় বিদেশী ২ টি কুকুর লেলিয়ে কামড়িয়ে নির্যাতন করে।

এরই প্রেক্ষিতে র ্যাব গোয়েন্দা নজরদারী, তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৯/০৯/২০২৫ ইং তারিখ রাতে র‍্যাবের এর একটি আভিযানিক দল কুমিল্লার বুড়িচং থানার দেবপুর এলাকা হতে উক্ত পৈশাচিক নির্যাতনের সাথে জড়িত ১। মোঃ শান্ত ইসলাম (২৮), পিতা-মোঃ জুলহাস, সাং-আরিয়াল, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ, ২। মোঃ আল আমিন ( লিপু) (৩৬), পিতা-মৃত সিরাজ উদ্দিন শেখ, সাং-মুরমা, পোঃ মীর কাদিম, থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ, ৩। মোঃ সজিব হাওলাদার (২৬), পিতা-মোঃ ফারুক হাওলাদার, সাং-মালিকান্দা, পোঃ ডাবেরকুল, থানা-উজিরপুর, জেলা-বরিশাল, সকলের বর্তমান (সাকুরা স্টীল মিলের পাহারাদারদেরকে গ্রেফতার করে। এছারাও ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুরে আমিনুল ইসলাম নামের এক যুবকের গলাকেটে হত্যার ঘটনায় গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে হত্য মামলার মুল আসামী সিরাজুল কে গ্রেফতার করেছে র্যাব।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে জেলার বুড়িচং থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে প্রেস ব্রিফিং জানান কুমিল্লার র‍্যাব-১১, সিপিসি-২, কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক