শিরোনাম :
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

কুৃমিল্লা সিটি কর্পোরেশনের (কুশিক)প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুৃমিল্লা সিটি কর্পোরেশনে (কুসিক ) পুর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো: ইউসুফ মোল্লা টিপু। তিনি কুৃমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। শনিবার স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন- ১ শাখার উপসচিব মো: রবিউল ইসলাম স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর কুসিকের প্রশাসক পদের জন্য হাফ ডজনাধিক দলীয় নেতার নাম আলোচনায় আসে। দলের হাইকমান্ডের নিকট লবিংও চলে। তবে সব ছাপিয়ে কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন টিপু।

দলীয় সুত্রে জানা যায়, টিপু ছাত্রজীবন থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন। তিনি কুৃমিল্লা পৌর ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত বছর তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। টিপু বিবেক নামের একটি মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। যা করোনাকালীন মরদেহ দাফনে দেশব্যাপী আলোচনায় আসেন।

নগর ভবন সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। এরপর ২০১১ সালের ৭ আগস্ট প্রথম প্রশাসক পদে যোগ দেন যুগ্ম সচিব মো. নাছির উদ্দিন আহম্মেদ। তিনি ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ছিলেন। পরে দ্বিতীয় প্রশাসক হিসেবে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের ১৭ মে পর্যন্ত নির্বাচনকালীন সময়ে ছিলেন কুমিল্লার তৎকালীন জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম। ২০২২ সালের ১৭ মে থেকে ২০২২ সালের ৬ জুলাই পর্যন্ত তৃতীয় প্রশাসক ছিলেন উপসচিব ড. সফিকুল ইসলাম। ২০২৪ সালের ১৯ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ আগস্ট পর্যন্ত প্রশাসক ছিলেন বার্ডের মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) সাইফ উদ্দিন আহমেদ। সর্বশেষ গত বছরের ৩১ আগস্ট প্রশাসক হিসেবে দায়িত্ব নেন কুৃমিল্লার সন্তান যুগ্ম সচিব শাহ আলম। তাঁর গ্রামের বাড়ি বরুড়া উপজেলার জোড়পুকুরিয়া (পূর্ব) গ্রামে। তিনি ১৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের পঞ্চম প্রশাসক ছিলেন। শনিবার নিয়োগ পাওয়া ৬ষ্ঠ প্রশাসক ইউসুফ মোল্লা টিপু তার স্থলাভিষিক্ত হলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক