শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

খালে অবৈধ বাঁধ,দখল মুক্ত করলেন স্থানীয় জনতা

Reporter Name / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রাম সংলগ্ন শিংখালী খালে অবৈধভাবে বাঁধ দিয়ে স্থানীয় কিছু প্রভাবশালীরা ১৭ বছর ধরে মাছ চাষ করতো। এমনকি সাধারণ মানুষদের খালের পানি ব্যবহার করতে দিতোনা তারা।

আজ মঙ্গলবার দুপুরে অত্র এলাকার জনপ্রতিনিধি, বিএনপি নেতারা এবং স্থানীয় জনতা অবৈধভাবে বাঁধ দেয়া খালটি মুক্ত করেন।

এ সময় আমতলী সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ফিরোজ খান তাপস, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. হিমু আকন, সাবেক ইউপি সদস্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জসিম হাওলাদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহিদা বেগম, আমতলী উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মো. রিয়াদ খান, আমতলী সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এনাম সরকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোলায়মান গাজীসহ ভুক্তভোগির সকলের জন্য খাল উন্মুক্ত করে দেন।

আমতলী সদর ইউনিয়ন যুবদল সভাপতি ২ নংওর্য়াড ইউপি সদস্য মো. ফিরোজ খান তাপস বলেন, স্থানীয় কিছু আওয়ামী পন্থি লোক শিংখালী খালে বাঁধ দিয়ে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করতো। সাধারণ মানুষদের খালের পানি ব্যবহার করতে দিতোনা। তাই জনসাধারনের অভিযোগে ভিত্তিত্বে জনপ্রতিনিধি হিসেবে জনগনকে সাথে নিয়ে মঙ্গলবার দুপুরের সময় খালের বাঁধ কেঁটে সকলের জন্য জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে ।

স্থানীয়রা জানিয়েছেন খালটি কাটার ফলে আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক