শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

খুলনার রূপসায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৭৬ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মোঃ মাসুম সরদার, খুলনা : খুলনার রূপসা উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ মার্চ বিকেলে টিএসবি ইউনিয়নের কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে পূর্ব রূপসা ছাত্রদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূর্ব রূপসা ছাত্রদলের সদস্য সচিব এসএম আবু সাঈদ এবং সভা পরিচালনা করেন রূপসা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আমিন পাপ্পু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট তাফসিরুজ্জামান, বাদশা জমাদ্দার, মাসুদ খান, খান আলিম হাসান, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম রিপন, মুক্তাদির বিল্লাহ, বাবুল শেখ, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আবু জাফর, সাবেক ছাত্রনেতা জহিরুল হক শারাদ, মনিরুল ইসলাম, ওয়াদুদ হোসেন, রাজু দাস, তপন দাস, ওসমান গনী, টিএসবি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম আহম্মেদ, রাকিব শেখ, কামরুল মোড়ল, বাদশা শেখ, শরিফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান, আল শাহরিয়ার রাতুল, জগলুল হায়দার, ফারুক আহমেদ, গোলাম রসুল, সজীব খান, কাজী অমিত হাসান, ইব্রাহিম শেখ, শিহাব শেখ, পিয়াস শেখ, হাসান, বায়জিদ, রিফাত, রাতুল কাজীসহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুর রহমান আবিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক