শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

গণভোট সম্পর্কে বোদায় অবহিতকরন সভা অনুষ্ঠিত

Reporter Name / ১১৯ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই দিন গণভোট অনুষ্ঠিত হবে। গণভোট কি এবং কেন এই বিষয়টি সাধারণ মানুষকে অবহিত করতে আজ শনিবার ১০ জানুয়ারি উপজেলা প্রশাসনের উদ্যোগে বোদা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে গ্রাম পুলিশদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। গ্রামের সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত গ্রাম পুলিশেরা যাতে মানুষের মাঝে গণ ভোটের প্রয়োজনীয়তা এর সুফল ও কুফল জানাতে পারে সে লক্ষ্যেই এই অবহিত করণ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম গণভোটের উদ্দেশ্য, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রই কাজ করা, সরকারি দল ইচ্ছে মত সংবিধান পরিবর্তন করতে না পারা, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হওয়া, বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার এবং কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারা। সংসদীয় কমিটি সমূহের সভাপতি বিরোধীদল থেকে নির্বাচিত হওয়া। সংসদের নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়ানো, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠন করা, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করা, মৌলিক অধিকারের ইন্টারনেট সেবা কখনো বন্ধ না করা, দণ্ডপ্রাপ্ত অপরাধী কে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে না পারা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় রাখা ইত্যাদির পক্ষে ভোট দিয়ে হ্যাঁ জয়যুক্ত করলে রাষ্ট্রের গঠনমূলক পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন ও বোদা থানা পুলিশের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক